Read more
টেক্সটাইল জবের ভবিষ্যৎ কেমন?
আমার সহজ আর
পরিষ্কার বক্তব্যটি হলো: জবের ভবিষ্যৎ অনেকাংশেই আপনার উপর নির্ভর করে।
যদি আপনার সুনির্দিষ্ট
লক্ষ্য থাকে, উপরে উঠার ইচ্ছে থাকে, পরিশ্রম করতে ক্ষমতা, এবং কস্ট করার মানসিকতা থাকে—তাহলে
যেই সেক্টর হোক না কোন, আপনার অবস্থান ও ভবিষ্যৎ ভালো হবে। আর যদি আপনি বারবার জব বদলান,
লেগে থাকতে না পারেন, কাজের ধারাবাহিকতা না থাকে। তবে তেমন ভালো করার সুযোগ কম থাকে,
আর বাকি তা আল্লাহর উপরে নির্ভরশীল।
কয়েকটি বাস্তব
পরামর্শ:
১) লক্ষ্য নির্ধারণ
করেন
কী চান - বেসিক অপারেটর, স্পেশালিস্ট, ম্যানেজার, নাকি নিজে ব্যবসা করতে? ছোট ও বড়
লক্ষ্য আলাদা করে লিখেন।
২) দক্ষতা বাড়ান
টেকনিক্যাল স্কিল (যেমন: IE, কাটিং, সেলিং/মার্চেন্ডাইজিং, কোয়ালিটি কন্ট্রোল), সফট
স্কিল (কমিউনিকেশন, টাইম ম্যানেজমেন্ট) ও ডিজিটাল টুল শেখেন। আধুনিক টেকনিক শিখলে আপনার
ভ্যালু বাড়বে।
৩) ধৈর্য্য
ও ধারাবাহিকতা রাখেন
বড় অগ্রগতি এক রাতে আসে না। একটি জায়গায় ভালো কাজ করে ভালো রেকর্ড তৈরি করেন এই রেকর্ডই
আপনার ভবিষ্যৎ গড়বে।
৪) মেন্টর ও
সফল মানুষদের ফলো করেন
যারা সফল তাদের অভ্যাস দেখেন, তাদের পথ অনুসরণ করেন নিজের মতো করে অনুকরণ করো।
৫) পরিবর্তনের
সঙ্গে খাপ খাওয়ান
অটোমেশন, সাসটেইনেবিলিটি, ডিজিটাল সিস্টেম- এসবের সঙ্গে নিজেকে আপডেট রাখেন। যারা নিজেদের
বদলাতে বা আপডেট করতে চাই না, তারাই পিছিয়ে পড়ে।
৬) ধর্মীয় ও
আত্মবিশ্বাসিক দিক
ভবিষ্যৎ আল্লাহ ছাড়া আর কেউ জানে না- তবু চেষ্টা করলে আল্লাহ কাউকে নিরাশ করেন না।
কাজের সাথে বিশ্বাস আর চেষ্টা রাখেন।
শেষে একটা কথা—সেক্টরের
ভবিষ্যৎ আলাদা, কিন্তু আপনার ভবিষ্যৎ আপনি নিজে গড়ার চেষ্টা করেন পরিশ্রম করে এবং আল্লাহ
উপরে ভরসা রেখে। পরিকল্পনা, দক্ষতা, ধৈর্য্য ও ধারাবাহিকতা থাকলে যেকোনো জবই আপনার
জন্য সুযোগে পরিণত হবে।
#KamrujjamanShuvo #Merchandiser #Export #Marketing #Fashion #Clothing #Apparel #Style #FashionBrand #NewArrivals #FashionMarketing #BrandAwareness #Merchandising #Trend #Rmg #DenimMerchandising #DenimWash #DenimJeans #FashionManufacturing #DenimInnovation #SustainableDenim #MerchandiserLife #LinkedInTextile #TextileIndustry #kintwear

0 Reviews